বাংলাদেশ ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব

  • আপডেট সময় : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / 94

ক্রিকেট আর বিনোদনের সুসম্পর্কের কথা কে না জানে! ঢালিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসানকে বিশ্ব ক্রিকেটের বড় নাম। শাকিব ও সাকিবের মধ্যে বিরাজমান চমৎকার সুসম্পর্ক অনেক আগে থেকেই। এবার সেই সম্পর্ক আরও পরিণত হতে যাচ্ছে। শাকিব খানের করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে আরেক সাকিব।

গেল জানুয়ারিতে একটি প্রসাধনী ব্র্যান্ডের করপোরেট প্রতিষ্ঠানের অফিসিয়াল পথচলা শুরু করেন সুপারস্টার শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর। এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও প্রসাধনী ব্র্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।

প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব

আপডেট সময় : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪