শিরোনাম :
হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই
- আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 30
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ৩০ অক্টোবরের ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের পরপরই তাৎক্ষণিক হাতে লেখা আবেদন করে শুনানির উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী শিশির মনির বলেন, “ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ চেম্বার আদালত সেই রায় স্থগিত করেছেন। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না।”









