বাংলাদেশ ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির

  • আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 31

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন।

তিনি বলেছেন, “আমরা কারো কোনো প্রভাব ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করবো।”

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি জানান, মার্কিন কূটনীতিক বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি বুঝতে এসেছিলেন। তিনি বলেন,
“আগামী বছরের রমজানের আগেই নির্বাচন করতে চাই। ইসিতে যোগদানের পর থেকেই প্রস্তুতি শুরু করেছি। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর প্রস্তুতি আরও জোরদার হয়। নির্বাচন করার জন্য ইসি প্রস্তুত নয়—এই দায় নিতে চাই না আমরা। সরকার যখন চাইবে, আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকবো।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোও নিশ্চয়তা দিয়েছে। তিনি আরও বলেন, “নির্বাচনের সময় কোনো ধরনের মব জাস্টিস থাকবে না।”

কালো টাকার প্রভাব প্রসঙ্গে সিইসি স্বীকার করেন, “নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করতে পারবো না, তবে কমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

সম্প্রতি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নিয়েছে। পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে যাকে দোষী প্রমাণ করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির

আপডেট সময় : ০১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫