বাংলাদেশ ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 52

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে কলাগাছিয়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, বিকেলে নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে রমনা থানায় নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে মরদেহ উদ্ধারের পর আমরা বিষয়টি যাচাই করি। তার পরিবার এসে শনাক্ত করার পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অফিসে যাওয়ার কথা বলে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ মেলেনি। ওই দিন রাতেই তার ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫