সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা
- আপডেট সময় : ০১:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 29
সৌদি আরবের আল খোবার শহরে বাথটাবের পানিতে চুবিয়ে নিজের তিন সন্তানকে হত্যা করেছেন ভারতীয় নারী সাইদা হুমাইরা আমরিন। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গত মঙ্গলবার (২৬ আগস্ট) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ, এবং তাদের তিন বছর বয়সী ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে শিশুদের বাবা মোহাম্মদ শাহনেওয়াজ সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ আমরিনকে আটক করে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিজিট ভিসায় সৌদি আরবে থাকা ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের দাবি, তিনি কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। যদিও ঘটনার পেছনে পারিবারিক দ্বন্দ্বের বিষয়ও আলোচনায় এসেছে, তবে ঠিক কী কারণে তিনি এমন ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। সৌদি পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।















