বাংলাদেশ ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাভাষীদের ভারতেই বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে : মমতা

  • আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 54

অনলাইন ডেস্ক:

বাংলাভাষীদের ভারতেই বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে কড়া ভাষায় অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালিদের ভাষার ভিত্তিতে চিহ্নিত করে পরিকল্পিতভাবে তাদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে দেখানো হচ্ছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নয়াদিল্লির বসন্তকুঞ্জের ‘জয় হিন্দ’ কলোনির ঘটনা তুলে ধরে বলেন, এখানে বাংলাভাষীদের জোর করে উচ্ছেদ, পানি-বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, এমনকি প্রাইভেট ট্যাংকার আটকে দেওয়ার মতো ভয়াবহ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এ এক গভীর চক্রান্ত, যা বিজেপি সরকার মদদ দিচ্ছে।”

মমতা উল্লেখ করেন, দিল্লির জয় হিন্দ কলোনির বাসিন্দারা মূলত বাংলাভাষী শ্রমজীবী মানুষ, যারা বছরের পর বছর ধরে রাজধানীর নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। অথচ আজ তাদের মৌলিক অধিকার—বাসস্থান, পানি ও বিদ্যুৎ—থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, “যখন এই ঘটনা দিল্লি পুলিশের মাধ্যমে জোর করে চালানো হচ্ছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন, তখন এমন আচরণ দেশের গণতান্ত্রিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করে।”

তিনি আরও বলেন, “বাংলায় দেড় কোটির বেশি বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক আছেন। তাদের আমরা সম্মান ও অধিকার দিয়েছি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীরা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যান না। ভারতীয় নাগরিকদের প্রতি এমন বিদ্বেষমূলক আচরণ অসাংবিধানিক ও লজ্জাজনক।”

মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার হরণে ব্যর্থ হওয়ার পর বিজেপি এবার দেশব্যাপী বাংলাবিরোধী প্রচারণা শুরু করেছে। গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এমনকি দিল্লিতেও একই ধরনের নিপীড়নের খবর পাওয়া যাচ্ছে। দিল্লিতে সম্প্রতি ক্ষমতায় আসা বিজেপি সরকার এবং তাদের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে প্রশাসনের ‘বাঙালি নিধন’ অভিযান চলছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতা জানান, “বাংলার মানুষকে নিজের দেশেই ‘অনাহূত অতিথি’ হিসেবে বিবেচনা করা হলে আমরা চুপ করে থাকব না। বাংলা সব নির্যাতিত কণ্ঠের পাশে থাকবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সর্বত্র আওয়াজ তুলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাভাষীদের ভারতেই বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে : মমতা

আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫