বাংলাদেশ ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল

  • আপডেট সময় : ০৬:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 33

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। কোনো ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যে কমিশন প্রভাবিত হবে না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন আয়োজনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সিইসি আরও বলেন, জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপার (এসপি) হিসেবে যারা আগে দায়িত্বে ছিলেন, তাদের পুনরায় পদায়নের কোনো পরিকল্পনা নেই। যারা ব্যালট বাক্স দখলের চিন্তা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে না। ভোটকেন্দ্র দখলের ইতিহাস অতীতে থাকলেও এবার তা আর হবে না বলে দৃঢ়ভাবে জানান তিনি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই, তাই এর বাইরে কমিশন যেতে পারবে না। রাজনৈতিক দলগুলো এ নিয়ে বিতর্ক করলেও নির্বাচন কমিশন এতে জড়াবে না।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিচার চলাকালীন অবস্থায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে আদালতের রায়ে কী আসে, সেটাই হবে চূড়ান্ত নির্ধারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল

আপডেট সময় : ০৬:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫