বাংলাদেশ ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

১২৫ কোটির রেকর্ড চুক্তিতে স্টার জলসায় সৌরভ গাঙ্গুলী, ইতি ঘটল ‘দাদাগিরি’ অধ্যায়ের

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 134

বিনোদন ডেস্ক:

টেলিভিশন পর্দায় আর দেখা যাবে না ‘দাদাগিরি’র দাদাকে। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। তবে থেমে থাকছেন না তিনি, নতুন এক যাত্রার দিকে এগিয়ে যাচ্ছেন, তাও এক অভাবনীয় আর্থিক চুক্তির মাধ্যমে।

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার যোগ দিচ্ছেন স্টার জলসায়। চার বছরের জন্য এই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, আর তার মূল্য? রেকর্ড ছোঁয়া ১২৫ কোটি টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্টার জলসায় ‘বিগ বস বাংলা’ এবং একটি নতুন কুইজ শো’র সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে সৌরভকে। ২০২৬ সালের জুলাই থেকে শুরু হবে এই দুই শোয়ের সম্প্রচার। প্রতিবছর ৩৪ দিন করে সময় দেবেন তিনি স্টার জলসাকে।

এই ১২৫ কোটির চুক্তি ছড়িয়ে পড়তেই বাংলা বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সৌরভ। এত বড় অঙ্কে এখন পর্যন্ত বাংলার কোনো টিভি তারকার চুক্তি হয়নি। এক কথায়, পারিশ্রমিকের দিক থেকেও ‘দাদা’ এখন ইতিহাস গড়লেন।

জি বাংলার ‘দাদাগিরি’ মাতিয়ে দীর্ঘ পথ চলার পর এবার স্টার জলসার মঞ্চে পা রাখতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। চ্যানেল বদল নয়—এ যেন এক যুগান্তকারী রূপান্তর। দর্শকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

দর্শকের হৃদয়ে একটাই প্রশ্ন, দাদার নতুন দাদাগিরি কেমন হবে স্টার জলসায়? টেলিভিশনের দুনিয়ায় শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলীর এক নতুন ইনিংস। কেমন হবে সেই ইনিংসের ছন্দ, তা জানতে মুখিয়ে আছে গোটা বাংলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১২৫ কোটির রেকর্ড চুক্তিতে স্টার জলসায় সৌরভ গাঙ্গুলী, ইতি ঘটল ‘দাদাগিরি’ অধ্যায়ের

আপডেট সময় : ০৭:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫