বাংলাদেশ ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইত্যাদিতে ফারিণের গান

  • আপডেট সময় : ০৫:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / 101

অভিনয়ের পাশাপাশি গানেও সিদ্ধহস্ত তাসনিয়া ফারিণ। এর আগে সামাজিক মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছে তার কণ্ঠ। এবার এই অভিনেত্রী গাইবেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। তার সঙ্গে থাকবেন তাহসান খান।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। আমার প্রিয় অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে ভিন্ন ধরনের গান। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।

এদিকে ফারিণ যেমন এবারই প্রথম টিভিতে গাইছেন তেমনই ইত্যাদিতে প্রথম গাইছেন ইমরান মাহমুদুল। তিনি বলেন, ইত্যাদি অনুষ্ঠানের জন্য প্রথম গান গাইতে পেরে খুব ভালো লাগছে। আমার কাছে ইত্যাদি একটি আবেগের নাম। স্বপ্ন দেখতাম, একদিন ইত্যাদিতে গান করব। তখন ইত্যাদিতে একটা গান গাওয়ার সুযোগ পেলেই হিট হয় যেতো শিল্পীরা। আমার জন্য এটি বিরাট ব্যাপার। ইত্যাদি আমার জন্য একটি অনুপ্রেরণা, আবেগ। ইত্যাদিতে গাইতে পেরে আমার স্বপ্ন পূরণ হল।

ঈদের বিশেষ ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর দেখানো হবে। বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইত্যাদিতে ফারিণের গান

আপডেট সময় : ০৫:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪