বাংলাদেশ ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘পরীমণির অসংখ্য প্রেমিক, অনেকগুলো বর’

  • আপডেট সময় : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / 91

কি পরিচয়ে পরিচিত হতে চান অভিনেত্রী পরীমণি। তিনি সন্তানের মা, ছিলেন নায়ক রাজের স্ত্রী। অভিনয় জীবনে তিনি তেমন সফলতা পাননি। তবুও অভিনয় করে যাচ্ছে। তার নামের পাশে তেমন কোনো হিট ছবির তালিকা নেই। তবে জীবনে অনেক বির্তকে জড়িয়েছেন। অবশ্য এসব বির্তকের কারণেই তিনি বেশি আলোচিত।

রাজ-পরীমণির মিষ্টি কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। যেখানে তাদের দুজনকে খুব আন্তরিক মনে হচ্ছে। আসলে কি সত্যি নাকি বাস্তবতা ভিন্ন। পরীমণি কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্রকে বড় করছেন।

ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলু বক্সী’ সিনেমার মাধ্যমে সিনেমার শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এ আলাপচারিতায় তিনি জানান, লোকে তাকে ‘বেয়াদপ’ তকমা দিয়েছেন। আর তিনিও বেয়াদপই থাকতে চান।

বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? কথোপকথনে সঞ্চালকের প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘সবাই কারো না কারো কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারব না।

এ ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে ‘বেয়াদপ’ বলে। আমি আসলে এ রকম বেয়াদপ হতে চাই, এ রকমই বেয়াদপ থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদপ হতে হয়, আমার অসুবিধে নেই।’ পরীমণি বিতর্কিত, না কি সমালোচিত? এ প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সে সব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই— এটা কোন পরীমণি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে?’

তার ভাষায়— ‘আমাকে নিয়ে যে ভুল ধারণা আছে, সেটা হলো, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরীমণির অনেক প্রেমিক, অনেকগুলো বর। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে বিব্রত বোধ করি। আগে একটা ধারণা ছিল, বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে, সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যারা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘পরীমণির অসংখ্য প্রেমিক, অনেকগুলো বর’

আপডেট সময় : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪