বাংলাদেশ ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘এই জিল্লু মাল দে’ সংলাপে মাত, ঢাকায় এসে দর্শকের ভালোবাসায় আপ্লুত শ্যাম ভট্টাচার্য

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 65

বিনোদন প্রতিবেদক ডেস্ক:

মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘বরবাদ’-এর জনপ্রিয় সংলাপ ‘এই জিল্লু মাল দে’ ইতিমধ্যেই দর্শকদের মুখে মুখে ফিরছে। আর এই সংলাপের জনক, ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য, যিনি ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন, এখন ঢাকায়। বাংলাদেশের দর্শকের ভালোবাসা উপভোগ করতেই তিনি এসেছেন ঢাকায়, থাকবেন দুই-তিন দিন।

ঢাকায় পা রেখেই ‘বরবাদ’ সিনেমাটি বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে দেখেছেন এই অভিনেতা। হল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখিও হয়েছেন তিনি।

জিল্লু চরিত্রের জনপ্রিয়তা প্রসঙ্গে শ্যাম বলেন, “এতটা ভালোবাসা পাব ভাবিনি। প্রতিটি হলে গিয়ে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা চোখে জল এনে দেয়। বাংলাদেশের মানুষ সত্যিই হৃদয় দিয়ে সিনেমা দেখে।”

তবে এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে শ্যাম ভট্টাচার্য বলেন, “এটা বলা যাবে না। তবে খুব বেশি একটা না। প্রোজেক্টটা যে এত বড় হবে, আমি জানতাম না। কিন্তু আমি মোটেও অসন্তুষ্ট নই। কারণ, আমি শাকিব স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। অফারটা যেটা পেয়েছিলাম, তা নিয়েই কাজ করেছি, কোনো দর কষাকষি করিনি।”

শ্যাম ভট্টাচার্যর এই সহজ-সরল মনোভাব এবং তার অভিনয়ের প্রভাবই তাঁকে ঢাকাই দর্শকের প্রিয় করে তুলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘এই জিল্লু মাল দে’ সংলাপে মাত, ঢাকায় এসে দর্শকের ভালোবাসায় আপ্লুত শ্যাম ভট্টাচার্য

আপডেট সময় : ০৬:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫