বাংলাদেশ ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘তাণ্ডব’ নিয়ে গুঞ্জন, শাকিবকে পাশে নিয়ে রাফীর স্পষ্ট বার্তা

  • আপডেট সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 57

বিনোদন ডেস্ক:

ঈদ মানেই ঢালিউডে সুপারস্টার শাকিব খানের রাজত্ব। আর তার সঙ্গে যদি থাকেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী, তাহলে দর্শকদের প্রত্যাশা হয়ে ওঠে দ্বিগুণ। গত বছর ‘তুফান’ দিয়ে বক্স অফিসে সাড়া জাগানো এই সফল জুটি এবার ফিরছেন নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে।

প্রথম ঘোষণা থেকেই ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। শুরু থেকেই গুঞ্জন ছড়ায়—শাকিব খানের বিপরীতে কে থাকছেন? কেউ বলেছিলেন আফরান নিশো, কেউ বা সিয়াম আহমেদ। এমনকি নিশোর একটি ক্যামিও নিয়ে রাফীর প্রতি শাকিব খানের অসন্তুষ্টির কথাও শোনা যায়। তবে এসব গুজব সরিয়ে এবার পরিষ্কার বার্তা দিলেন পরিচালক নিজেই।

শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রায়হান রাফী লেখেন, “আমরা একসাথে যা করতে পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী।” গুজব রটনাকারীদের উদ্দেশে যোগ করেন, “চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা! গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।”

পরিচালক আরও জানান, ‘তাণ্ডব’-এর ডাবিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে চলছে সম্পাদনার শেষ পর্যায়ের কাজ। খুব শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরেই সিনেমার কাহিনি এগিয়ে যায়। সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই, আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

‘তাণ্ডব’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের এবং তারকাবহুল সিনেমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘তাণ্ডব’ নিয়ে গুঞ্জন, শাকিবকে পাশে নিয়ে রাফীর স্পষ্ট বার্তা

আপডেট সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫