বাংলাদেশ ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নিষিদ্ধ রোনালদো, হয়েছে জরিমানাও

  • আপডেট সময় : ০৪:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 124

লিওনেল মেসির নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেজাজ হারিয়ে করেন অশালীন অঙ্গভঙ্গি। সৌদি প্রো লীগে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নামে স্লোগান শুনে এখন পর্যন্ত তিনবার ‘গোপনাঙ্গে হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি’ করেছেন পর্তুগিজ সুপারস্টার।

সবশেষ সৌদি প্রো লিগে দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি, ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। খবর রয়টার্স।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় জানিয়েছে।

রোনালদো সৌদি আরবে খেলতে যাওয়ার পর থেকে দর্শকদের আচরণে বহুবারই বিরক্ত হয়েছেন। তবে গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচের সময় শাবাবের এক দল দর্শক ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি।

রোনালদো কমিটিকে জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে সাধারণ ব্যাপার। আর সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ রোনালদো, হয়েছে জরিমানাও

আপডেট সময় : ০৪:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪