বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নেইমার ফের কোভিড আক্রান্ত, সান্তোস ক্লাবের বিবৃতি

  • আপডেট সময় : ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 84

স্পোর্টস ডেস্ক:

বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম পোস্টে নেইমারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা দেয়, যার ফলে তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার পুনরায় তার পরীক্ষা করা হবে।’

রোমানোর এই পোস্টের পর ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবো এই তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানায়, নেইমারের বর্তমান ক্লাব সান্তোস-এর পক্ষ থেকেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সান্তোস ক্লাবের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকেই নেইমারের জ্বর শুরু হয়। এরপর কয়েক ধাপে কোভিড টেস্ট করা হয় এবং মেডিকেল টিম নিশ্চিত করেছে যে তিনি কোভিড পজিটিভ। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নেইমারকে অন্যান্য সব কার্যক্রম থেকে আলাদা রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাড়িতে নিভৃতবাসে (আইসোলেশনে) রয়েছেন।’

এর আগে বৃহস্পতিবার সান্তোসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচেও নেইমার অংশ নেননি। সোমবার আবারও তাকে মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও নেইমার ২০২১ সালের মে মাসে পিএসজি-তে থাকার সময় প্রথমবার কোভিড আক্রান্ত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন। উল্লেখ্য, নেইমারের ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেইমার ফের কোভিড আক্রান্ত, সান্তোস ক্লাবের বিবৃতি

আপডেট সময় : ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫