জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 36
মোঃ ইব্রাহিম খান, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমন্বয় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা পুলিশ সুপার জামালপুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ফুটবল এসোসিয়েশনের সদস্য জনাব কামরুল হুদা (পাহলোয়ান) স্টালিন, ডিএফএ জামালপুরের সেক্রেটারি জনাব আরাফাত হোসেন শিশিরসহ ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা ফুটবল দল। রোমাঞ্চকর এ খেলায় মেলান্দহ উপজেলা দল ৩-২ গোলে জয়লাভ করে।

টুর্নামেন্টে জামালপুর পৌরসভাসহ জেলার মোট ৭টি উপজেলা ফুটবল দল অংশ নিচ্ছে। হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১০ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।













