বাংলাদেশ ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

তওবা করে খ্রি*স্টা*ন মিশন থেকে ফিরে আসলেন কুড়িগ্রামের দুই ব্যক্তি

  • আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 42

কুড়িগ্রামের চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল বুধবার (২০ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ বৈঠক। এ বৈঠকে অংশ নেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সম্মানিত ওলামায়ে কেরাম, আহলে কোরআনের প্রতিনিধিবৃন্দ এবং খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকজন সদস্য।

সভায় সভাপতিত্ব করেন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান ডা. মানিক মিয়া। বৈঠকের আলোচনায় দ্বীনের দাওয়াত, সত্য-সুন্দর নিয়ে আলোকিত বক্তব্য ও আন্তরিক পরামর্শ তুলে ধরেন বক্তারা। দীর্ঘ আলোচনার পর মূল অভিযুক্ত মো. আব্দুস সামাদ ও বাবু মাস্টার তওবা করে খ্রিস্টান মিশন থেকে ফিরে আসেন। পাশাপাশি আরও আট থেকে দশজন সংশ্লিষ্ট ব্যক্তি কোরআন-সুন্নাহর পথে চলার দৃঢ় অঙ্গীকার করেন। ফলে বৈঠকটি রূপ নেয় এক ঈমানদীপ্ত আনন্দঘন মুহূর্তে।

বৈঠকে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমি, মাওলানা মুফতি জিয়াউল হক, হযরত মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, হযরত মাওলানা ফিরদাউস হাসান এবং মাওলানা আশফাকুর রহমান জাওহারি।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকী, মাওলানা নায়েব আলী, মাওলানা মাসউদ আহমাদ, মাওলানা মুফতি মনিরুজ্জামান মনির এবং মাওলানা জাহিদ (দা.বা.)। স্থানীয় আরও বহু আলেম-উলামা ও দ্বীনদার ব্যক্তিবর্গও বৈঠকে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ভবিষ্যতে সমাজে দ্বীনের আলো আরও প্রসারিত করবে এবং ভ্রান্তপথে থাকা মানুষদের সত্যের পথে ফিরিয়ে আনতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তওবা করে খ্রি*স্টা*ন মিশন থেকে ফিরে আসলেন কুড়িগ্রামের দুই ব্যক্তি

আপডেট সময় : ১১:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫