জামালপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 40
মোঃ ইব্রাহিম খান, জেলা প্রতিনিধি, জামালপুর: জামালপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শহরের লুইস ভিলজ পার্ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সভাপতি সজিব খান। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স এবং কোষাধ্যক্ষ এম. রমিদুজ্জামান মিল্লাত। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ ওয়ারেছ আলী মামুন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এস. এম. আব্দুল হালিম ও আব্দুল কাইয়ুম, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফিরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির সুমন। এ ছাড়া সাবেক ছাত্রনেতা শাহ মোঃ আরিফ, আরমান হোসেন রানা, আকমলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৬ নভেম্বর। দীর্ঘ আট বছর পর আয়োজিত এ সম্মেলনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এড. শাহ্ ওয়ারেছ আলী মামুন।
সম্মেলনকে ঘিরে জামালপুরে বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। দিনব্যাপী সম্মেলনস্থল উৎসবে পরিণত হয়।













