বাংলাদেশ ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

  • আপডেট সময় : ০৪:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 58

অনলাইন ডেস্ক:

চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার। যদিও ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন তিনি, কারণ নতুন কোচ কার্লো আনচেলত্তি সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে দলে রাখার পক্ষে নন। এমন সময় আবারও নেতিবাচকভাবে শিরোনামে এলেন এই তারকা ফুটবলার।

ব্রাজিলিয়ান লিগের ১১তম রাউন্ডে সান্তোস বনাম বোটাফোগোর ম্যাচে অদ্ভুত এক ঘটনার কারণে লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে। ম্যাচের ৭৬তম মিনিটে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে গোল করার চেষ্টার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড পান তিনি, যা পরিণত হয় লাল কার্ডে। তার এই অনাকাঙ্ক্ষিত আচরণ মাঠে এবং ফলাফলে প্রভাব ফেলে, কারণ শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজিত হয় সান্তোস।

মার্চের পর এই প্রথমবার সান্তোসের শুরুর একাদশে নামেন নেইমার। এর আগে কয়েকটি ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। তাই এই ম্যাচটি ছিল তার জন্য আত্মপ্রমাণের সুযোগ। কিন্তু ম্যাচের যোগ করা প্রথমার্ধে একটি ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড পান তিনি। এরপর দ্বিতীয়ার্ধে গনজালো এস্কোবারের পাসে প্রতিপক্ষ গোলরক্ষক ভিক্টরের ঠেকানো বল রিবাউন্ডে পেয়ে সরাসরি হাত দিয়ে গোল করতে যান নেইমার। রেফারি তাকে ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

নেইমারের মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের ৮৬তম মিনিটে আর্তুর গিমারেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বোটাফোগো।

এই হারের ফলে ব্রাজিলিয়ান সিরি আ লিগ টেবিলের রেলিগেশন জোনে নেমে গেছে সান্তোস। ১১ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। অন্যদিকে বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নবম স্থানে। শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো, যাদের পয়েন্ট ২৪ (১১ ম্যাচে)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

আপডেট সময় : ০৪:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫