বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হেরে আরেকটি অপ্রত্যাশিত পরাজয় বাংলাদেশের

  • আপডেট সময় : ০৩:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 65

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে সফরকারী বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক আমিরাত ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে, ফলে সিরিজটিও নিজেদের করে নেয় তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। দলীয় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা। তবে শেষদিকে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকের আলীর দৃঢ়তায় বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে। ইনিংসের শেষ ওভারে আসে নাটকীয় ২৬ রান। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ এবং শরীফুল ইসলাম ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ওপেনার তানজিদ হাসান মাত্র ১৮ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের স্কোর এগিয়ে নেন। তবে তার ইনিংসটি বাদে ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

জবাবে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে আমিরাত। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫০ রান তোলে তারা, হারায় একমাত্র উইকেট অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানরেটের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। রাহুল চোপড়া, আলিশান শারাফু ও আসিফ খানের কার্যকর ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। তবে শরীফুল, হাসান ও মেহেদী হাসান মিরাজ তেমন কোনো সাফল্য পাননি।

এই পরাজয়ের ফলে দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি–টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা। অন্যদিকে, আয়ারল্যান্ডের পর আমিরাত এবার দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করল।

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি শুধু একটি সিরিজ হার নয়, বরং দলীয় গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বড় ধরনের আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হেরে আরেকটি অপ্রত্যাশিত পরাজয় বাংলাদেশের

আপডেট সময় : ০৩:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫