বাংলাদেশ ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় ইন্টার মায়ামির, চ্যাম্পিয়নস লিগের দুঃখ ভুলিয়ে দিল মেজর লিগে

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৫:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 53

স্পোর্টস ডেস্ক:

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের কষ্ট এখন অনেকটাই লাঘব হয়েছে ইন্টার মায়ামির। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) বড় জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দাপুটে পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

রোববার ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচের নবম মিনিটে সুয়ারেজের পাস থেকে ফাফা পিকোল্টের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ওয়েগান্ডট। ৩৯ মিনিটে নিজেই স্কোরশিটে নাম তোলেন সুয়ারেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমান নিউইয়র্ক রেড বুলসের ফরোয়ার্ড ম্যাক্সিম চুপো-মোটিং।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন মহাতারকা মেসি নিজের জাদুকরী ছোঁয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন। ৬৭ মিনিটে সতীর্থের ওয়ান-টু পাসে বক্সে ঢুকে চুপো-মোটিংকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে গোল করেন মেসি। এই গোলটি ছিল তার ক্যারিয়ারের ৮৫৯তম।

বাকি সময় দুই দলই চেষ্টা চালালেও আর কেউ গোলের দেখা পায়নি। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তালিকার শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে। সমান ২২ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাতি।

মাশ্চেরানোর শিষ্যদের সামনে এখন লিগে আরও ভালো করার চ্যালেঞ্জ। কনকাকাফ ব্যর্থতার হতাশা মুছে এবার লক্ষ্য এমএলএস শিরোপা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় ইন্টার মায়ামির, চ্যাম্পিয়নস লিগের দুঃখ ভুলিয়ে দিল মেজর লিগে

আপডেট সময় : ০৫:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫