বাংলাদেশ ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

তামিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

  • আপডেট সময় : ০৭:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 78

হার্ট অ্যাটাকের শঙ্কা কাটিয়ে কিছুটা সুস্থ আছেন তামিম ইকবাল। হাঁটাচলা করছেন, কথা বলছেন। সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন পর্যবেক্ষণে আছেন।

এদিকে, তামিমের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা এই তারকা ক্রিকেটারকে থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে, জানিয়েছেন দলটির কর্ণধার মিজানুর রহমান।

মঙ্গলবার মিজানুর রহমান বলেন, “থাইল্যান্ডের জন্য ভিসার চেষ্টা চলছে। আমি তামিমের সঙ্গে যাব। তবে চিকিৎসকের অনুমতি ও শিডিউল পাওয়ার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।”

তামিমের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হিসেবে পানি স্বল্পতা (ডিহাইড্রেশন) চিহ্নিত করেছেন চিকিৎসকরা। মিজানুর রহমান জানান, “চিকিৎসকরা বলেছেন, তামিম প্রচণ্ড ডিহাইড্রেশনের মধ্যে ছিলেন। ঠিকমতো পানি খাননি, রাতে হয়তো ভালো ঘুমও হয়নি। রোজার মধ্যে গরমের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলা কঠিন ছিল।”

সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। চিকিৎসকদের মতে, মাঠে ফিরতে হলে কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে। তার সুস্থতার ওপর নির্ভর করবে ভবিষ্যৎ ক্যারিয়ার।

বাংলাদেশের অন্যতম সেরা ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তামিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

আপডেট সময় : ০৭:৩৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫