বাংলাদেশ ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৭৭ রান করলো হায়দরাবাদ

  • আপডেট সময় : ০৩:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / 109

আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৭৭ রানের বিশাল সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার (২৭ মার্চ) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ফলে জয়ের জন্য মুম্বাইকে রেকর্ড ২৭৮ রান করতে হবে।

এতদিন আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ঝুলিতে। আর সেই রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিল হায়দরাবাদ। আরসিবি যত রান করেছিল, তার থেকে ১৪ রান বেশি করেছেন হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মারা।

২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারির্সের বিরুদ্ধে ২০ ওভারে পাঁচ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। তারপর তালিকায় আছে লখনউ সুপার জায়ান্ট। ২০২৩ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে ২৫৭ রান তুলেছিল কেএল রাহুলের দল। তারপর আছে আরসিবি। ২০১৬ সালে গুজরাট লায়নসের বিরুদ্ধে তিন উইকেটে ২৪৮ রান করেছিলেন বিরাট কোহলিরা

এদিন, আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ে হায়দরাবাদ। মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন অভিষেক শর্মারা। এতদিন সেই রেকর্ড ছিল মুম্বাইয়ের দখলে। ২০২১ সালে হায়দরাবাদের বিরুদ্ধে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দরাবাদের বিরুদ্ধেই ১৩১ রান তুলেছিল।

হায়দরাবাদের হয়ে ঝড়ো ব্যাটিংয়ে হেনরিখ ক্লাসেন করেন ৩৪ বলে ৮০ রান, অভিষেক শর্মা করেন ২৩ বলে ৬৩ রান, এইডেন মার্করাম ২৮ বলে ৪২ ও ২৪ বলে ৬২ রান করেন ট্র্যাভিস হেড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৭৭ রান করলো হায়দরাবাদ

আপডেট সময় : ০৩:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪