বাংলাদেশ ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এন্ড্রিকের প্রথম গোলে জয় পেল ব্রাজিল

  • আপডেট সময় : ০৫:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / 119

বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৫ ম্যাচেও জয়ের দেখা নেই। ব্রাজিল ফুটবল নিয়ে চরম হতাশ হয়ে পড়েছিলো ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে প্রথমবারের মত আর্জেন্টিনার কাছেও হেরেছে তারা। এমন পরিস্থিতিতে সাও পাওলো কোচ ডরিভাল জুনিয়রকে দায়িত্ব তুলে দেয়া হলো ব্রাজিল ফুটবল দলের। দায়িত্ব পাওয়ার পর শনিবার ছিল ডরিভালের প্রথম পরীক্ষা। তাও একেবারে সিংহের খাঁচায়। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। এদিন বিষ্ময় বালক এন্ড্রিকের প্রথম গোলে জয়ের দেখা পান সিলেসাওরা।

২০০৯ সালের পর থেকে ব্রাজিল কখনো ইংল্যান্ডকে হারাতে পারেনি। এমন জয়টাকে তাই ব্রাজিলের জন্য অধরাই বলা চলে। আর ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক দূর্বলতার গল্প তো ছিলোই।

বিষ্ময় বালক এন্ড্রিক চলতি মৌসুম শেষ করেই যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। আরও দুইটা বছর আগেই তাকে কিনে রেখেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ দলটা। রিয়াল সভাপতি ফেরেন্তিনো পেরেজের জহুরির চোখ কেন এন্ড্রিককে কিনে রেখেছে, সেটার প্রমাণ পাওয়া গেল গতকাল। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলের জয়টা যে এসেছে তারই পা থেকে।

দুই দলেই ছিল চোটের সমস্যা। ব্রাজিলে নেই দুই মূল গোলরক্ষক অ্যালিসন বেকার এবং এডারসন মোয়ারেস। নেই দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। নেই গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস কিংবা মার্কিনিওসের মতো তারকা। দরিভালের প্রথম ম্যাচে অভিষেকই ঘটলো সাত জনের। গোলকিপার বেন্তো, দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও পাবলো মাইয়া, দুই সেন্টার ব্যাক ফাব্রিসিও ব্রুনো ও লুকাস বেলার্দো, লেফ্‌ট ব্যাক ওয়েনদেল আর ফরোয়ার্ড সাভিওর ব্রাজিল দলে প্রথম যাত্রা হলো কাল।

ইংল্যান্ডও চোটের কারণে নিয়মিত অধিনায়ক হ্যারি কেইন, ফরোয়ার্ড বুকায়ো সাকাকে পায়নি। দলকে নেতৃত্ব দিতে নামা কাইল ওয়াকারও ম্যাচের ২০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু ফিল ফোডেন, জ্যুড বেলিংহ্যামরা ছিলেন। সে তুলনায় অবশ্য ব্রাজিলই উপহার দিয়েছে আক্রমণাত্মক ফুটবল।

ব্রাজিল অবশ্য জিততে পারতো আরও বড় ব্যবধানে। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ পুরোটাই তারকায় ঠাসা। লক্ষ্যে শট নেওয়া, গোলের বড় সুযোগ সৃষ্টি করায় তাই ব্রাজিলই দাপট দেখিয়েছে। ইংল্যান্ড যে সুযোগ পায়নি তা না। বেন চিলওয়েল একাই নষ্ট করেছেন কয়েকটি সুযোগ।

আর সেটার শাস্তি ব্রাজিল দিয়েছে একেবারে শেষে এসে। ম্যাচের ৮০ মিনিটে আন্দ্রেয়াস পেরেরার থ্রু বল ধরে ইংলিশ ডিবক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। এগিয়ে আসা জর্ডান পিকফোর্ডকে চিপ করে পরাস্ত করতে চেয়েছিলেন। তবে পিকফোর্ড তা রুখে দিলে বল চলে যায় পাশে থাকা এনদ্রিকের কাছে। আলতো টোকায় বল জালে জড়িয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নতুন দিনের বিষ্ময়বালক এন্ড্রিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এন্ড্রিকের প্রথম গোলে জয় পেল ব্রাজিল

আপডেট সময় : ০৫:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪