বাংলাদেশ ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

চিলমারীতে আদালতে মামলাধীন জমির গাছ কর্তনের অভিযোগ

  • আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / 128

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন নয়ারহাট ইউনিয়নের চর বজরাদিয়ারখাতা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে আদালতে বিচারাধীন জমি থেকে ৪০টি ইউক্লিপটাস গাছের গোড়া কেটে জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এক প্রাক্তন ইউপি সদস্যের বিরুদ্ধে।

জানা গেছে,উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ার খাতা এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে প্রাক্তণ ইউপি সদস্য মোঃ মোজাফ্ফর হোসেন তার বাড়ির পাশ^বর্তি রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকায় ১৯৯৪ সালে ১একর ৪০শতাংশ এবং ২০০৫ সালে ৪৪শতাংশ জমি মিলে মোট ১একর ৮৪শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ২০১১ সালে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক তার নিজ নামে বসত ভিটা উচু করণ প্রকল্প থেকে মাটি ভরাট করে সেখানে বসতিও শুরু করেন তিনি। এসময় নিজ নামে ক্রয়কৃত জমির সিমানা আইলে প্রায় দেড় শতাধিক ইউক্লিপটাস গাছ রোপন করেন তিনি। কিছুদিন পূর্বে হঠাৎ করে চিলমারী ইউনিয়নের বাসিন্দা প্রাক্তন ইউপি সদস্য আলম মিয়া তার দলবল নিয়ে লাঠি—শোটা, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে রোপনকৃত ভুট্টাসহ ওই জমি দখলে নেয়ার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় এবং উভয় পক্ষ মামলা দায়ের করেন।

আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত ২৫জুলাই মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরে প্রাক্তন ইউপি সদস্য আলম মিয়া গং মোজাফ্ফর হোসেনের জমির সীমানা আইলে লাগানো ৪০টি মূল্যবান ইউক্লিপটাস গাছের গোড়া কেটে ফেলে দেয়।
মোজাফ্ফর হোসেন(প্রাক্তন ইউপি সদস্য)জানান,১৯৯৪ ও ২০০৫ সালে আমার নিজ নামে ক্রিত জমির আইলে ইউক্লিপটাস গাছ লাগিয়েছিল। গাছগুলি বেশ বড় হয়েছে।হঠাৎ করে আলম মিয়া গং ৪০টি গাছ কেটে মাটিতে ফেলে রাখে।ফলে গাছগুলো নষ্টের পাশাপাশি তাদের উপর প্রতিপক্ষের শত্রুতার প্রকাশ্য অবস্থান তাদেরকে আতঙ্ক গ্রস্থ করে তুলেছে বলে তিনি জানান। প্রকাশ্য দিবালোকে আমার জমিতে অবৈধ প্রবেশ করে গাছ কর্তনের মত জঘন্য ঘটনার প্রতিকার প্রার্থনা করেছেন ওই সাবেক মেম্বার। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি।
অভিযুক্ত প্রাক্তন ইউপি সদস্য মো.আলম মিয়া জানান,ওই জমিগুলো আমাদের। জমিতে আমি ৭০০গাছ লাগিয়েছিলাম। আমাদের গাছ আমরা কাটছি।

বিষয়টি নিয়ে চিলমারী মডেল থানার পুলিশ উপ—পরিদর্শক সাহেব আলী জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় কর্তনকৃত গাছগুলি স্থানিয় ব্যাক্তিদের জিম্মায় রেখে দেয়া হয়েছে। এবং মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত গাছ না কাটার নির্দেশ দেয়া হয়েছে।

কুড়িগ্রাম, ৪ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলমারীতে আদালতে মামলাধীন জমির গাছ কর্তনের অভিযোগ

আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩