বাংলাদেশ ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ০৬:১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 42

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০) তার পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী স্ত্রী খোশেদা বেগমকে (৭০) বাড়ির উঠানে টেনে নিয়ে যান। নাতি মো. খোকন (১৯) এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা রাতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

অভিযোগ রয়েছে, প্রায় ছয় বছর ধরে অসুস্থ অবস্থায় থাকা খোশেদা বেগমের চিকিৎসায় অবহেলা করা হয় এবং স্বামী খলিলুর রহমান তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্ত্রী বিছানায় মলত্যাগ করলে ক্ষিপ্ত হয়ে তিনি কোদাল দিয়ে খোঁড়া গর্তে স্ত্রীকে চাপা দেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে মারধর করেন বলে জানা গেছে।

এলাকার বাসিন্দা হাফিজ বলেন, “খলিলুর মন্দ মানুষ না, তবে বেশি মিশতেন না। আগে স্ত্রীকে সেবা করতেন। আজকের ঘটনাটি খুবই দুঃখজনক।” পাশের বাড়ির সুজন জানান, “তারা গরিব পরিবার। গতকালই স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড এনেছিলেন। স্ত্রী চোখে কম দেখেন, কথা না শোনায় আজ এমন ঘটনা ঘটেছে। নাতির ভিডিও পোস্ট করার পর বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে।”

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেছেন, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানিয়েছেন, “ভিডিও দেখেছি, ঘটনাটি মর্মান্তিক। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫