বাংলাদেশ ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার

Md Sujon Mahmud
  • আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 75

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে রাজিবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লম্বাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. আব্দুল জলিল (৪৫) সদর ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩১০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল স্বীকার করেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে নিয়মিত গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫