বাংলাদেশ ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আক্কেলপুর থানার ওসি এখন এসআই

  • আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 65

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে বিভাগীয় মামলায় শাস্তিস্বরূপ পদাবনতি দেওয়া হয়েছে। ওসি পদ থেকে তাকে নিচে নামিয়ে উপপরিদর্শক (এসআই) হিসেবে পুনর্বহাল করা হয়েছে। একইসঙ্গে তাকে আক্কেলপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ওসির সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম। তিনি জানান, মাসুদ রানা গতকাল জয়পুরহাট জেলা বিশেষ শাখায় (ডিএসবিতে) যোগদান করেছেন এবং বর্তমানে তিনিই থানার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।

আক্কেলপুর থানা সূত্র জানায়, মাসুদ রানা প্রায় দুই বছর আগে থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন। দুই মাস আগে তিনি ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পান। তবে মঙ্গলবার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত থাকাকালে পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগে বিভাগীয় মামলা হয় এবং তদন্ত শেষে তাকে তিন বছরের জন্য পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে চূড়ান্ত আদেশ পৌঁছানোর পরপরই তাকে বর্তমান পদ থেকে অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আক্কেলপুর থানার ওসি এখন এসআই

আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫