বাংলাদেশ ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের ৮ জেলেকে ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

  • আপডেট সময় : ০৯:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আট ভারতীয় জেলেকে আটক করেছে দেশটির নৌবাহিনী। রোববার (২৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, আটক জেলেরা সমুদ্রে মাছ শিকারের সময় সীমান্ত লঙ্ঘন করেন এবং তাদের দুইটি ট্রলারসহ আটক করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার রাতে এই আট জেলেকে শ্রীলঙ্কার নৌবাহিনী আটক করে এবং পরে তাদের ইরানাতিভু দ্বীপে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানায় নৌবাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৮ জন ভারতীয় জেলে এবং তিনটি ট্রলার শ্রীলঙ্কার কর্তৃপক্ষের হাতে আটক হয়েছে। এর আগে, ২০২৪ সালে একই অভিযোগে ৫২৯ জন ভারতীয় জেলেকে আটক করে শ্রীলঙ্কা।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের মধ্যে সমুদ্রসীমা-সংক্রান্ত বিরোধ ও উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিয়মিত টহলের মাধ্যমে শ্রীলঙ্কা অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারে নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ৮ জেলেকে ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

আপডেট সময় : ০৯:২২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫