বাংলাদেশ ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা শক্তিকে হুমকি, দুই বছর যুদ্ধের ইঙ্গিত ইরানের

  • আপডেট সময় : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 50

অনলাইন ডেস্ক:

জাতিসংঘে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে সরাসরি হুমকি দিয়েছে ইরান। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অন্তত দুই বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধিদল এক বিবৃতিতে জানায়, ইরানের বেসামরিক জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের মৃত্যু এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েলি সরকার ও আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পূর্ণ দায় বহন করবেন।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, পশ্চিমা শক্তিগুলোর সহযোগিতা ও সমর্থন ছাড়া ইসরায়েল এই হামলা চালাতে পারত না। ফলে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী।

এদিকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটি ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তার ভাষ্য, এই যুদ্ধ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ইরান কোনোভাবেই পিছু হটবে না।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন অবস্থান ও প্রকাশ্য হুমকি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। একই সঙ্গে ইরান-পশ্চিম সম্পর্কের নতুন সংকটের দিকেও ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা শক্তিকে হুমকি, দুই বছর যুদ্ধের ইঙ্গিত ইরানের

আপডেট সময় : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫