বাংলাদেশ ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

  • আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 67

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে। সোমবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় হঠাৎ করে এই মর্টার হামলা চালানো হয়। তবে হামলাটি কে বা কারা চালিয়েছে, কীভাবে সংঘটিত হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ পায়নি।

ঘটনার পর মার্কিন সেনারা সঙ্গে সঙ্গে পুরো ঘাঁটিটি ঘিরে ফেলে এবং আশপাশের এলাকায় নজরদারি জোরদার করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই এলাকায় মার্কিন সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল শুরু হয়, যা ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব সিরিয়া হয়ে আরও ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন ঘাঁটিতে হামলা নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫