বাংলাদেশ ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

“মিস্টার ট্রাম্প, আপনি জুয়াড়ি! মার্কিন হামলার জবাব দেবে ইরান

  • আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 54

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গার্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, মার্কিন হামলার উপযুক্ত জবাব যুক্তরাষ্ট্রকেই দিতে হবে এবং সেই জবাব হবে ‘শক্তিশালী ও নির্ভুল অভিযানের মাধ্যমে’।

বিবিসির খবরে বলা হয়েছে, জোলফাঘারি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। এর জবাব দিতে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেন, “মিস্টার ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা।”

আইআরজিসি’র এই কড়া বার্তা স্পষ্ট করছে যে তেহরান এবার কোনোভাবে পিছু হটতে রাজি নয়। বরং হামলার প্রতিক্রিয়া হবে আরও কঠোর।

এদিকে ইরান ইতোমধ্যেই প্রথম দফায় ইসরায়েলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আল জাজিরা, ইয়নেট নিউজের বরাতে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, এক ঘণ্টার মধ্যে চারটি ভলিতে মোট ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলে ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“মিস্টার ট্রাম্প, আপনি জুয়াড়ি! মার্কিন হামলার জবাব দেবে ইরান

আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫