বাংলাদেশ ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইরানে আরেক মোসাদ গুপ্তচরের ফাঁসি

  • আপডেট সময় : ১০:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 54

অনলাইন ডেস্ক:

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত মজিদ মোসায়েবির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (২২ জুন) সকালে ফৌজদারি কার্যবিধির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সুপ্রিম কোর্ট থেকে সাজা নিশ্চিত হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান।

মিজানের প্রতিবেদনে বলা হয়, মজিদ মোসায়েবি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দেশের ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন। এর প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা করে ইরানের আদালত।

ইরান বহু বছর ধরে ইসরাইলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িত। এরই অংশ হিসেবে পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে এবং দেশের ভেতরে নাশকতা চালানোর অভিযোগে মোসাদের সঙ্গে যুক্ত থাকার দায়ে এর আগেও বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরাইল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত ১৩ জুন ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে তেহরানও ইসরাইলের তেলআবিবে পাল্টা হামলা শুরু করে। এরপর থেকে উভয় দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, এতে দুই পক্ষেই প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে আরেক মোসাদ গুপ্তচরের ফাঁসি

আপডেট সময় : ১০:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫