বাংলাদেশ ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

  • আপডেট সময় : ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 63

অনলাইন ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, নেতানিয়াহু সরকার একের পর এক হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখে এমন দেশগুলোকে আহ্বান জানান, যেন তারা নেতানিয়াহুর ‘বিষাক্ত বক্তব্য ও প্ররোচনা’তে কান না দেয়।

তিনি আরও বলেন, ইরান, গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েলের হামলা এ অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। এরদোয়ান দাবি করেন, ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা নস্যাৎ করা। এতে প্রমাণ হয় যে নেতানিয়াহু ও তার সরকার কোনো সমস্যার কূটনৈতিক সমাধান চায় না। বরং তার একমাত্র লক্ষ্য হলো জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করে পুরো অঞ্চল ও বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া।

তুর্কি প্রেসিডেন্ট মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘আমরা আর নীরব দর্শক হতে পারি না। মুসলিম দেশগুলোর উচিত সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করা, যাতে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ হয়।’

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

আপডেট সময় : ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫