বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সহায়তার কথা বিবেচনাতেও না আনে: রাশিয়া

  • আপডেট সময় : ০১:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।’

তিনি জানান, মস্কো বর্তমানে ইরান ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে। রাশিয়া বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি ও হস্তক্ষেপের সমালোচনা করে আসছে এবং নিজেকে এই অঞ্চলে ‘ভারসাম্য রক্ষাকারী শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

এদিকে টানা ছয় দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইসরায়েলকে তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতেই হবে। তিনি বলেন, ‘ইরান কখনোই কোনো চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তিকে মেনে নেবে না। এই জাতি হুমকির ভাষায় কোনো দিনই সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘মার্কিনিরা যেন মনে রাখে, কোনো সামরিক হস্তক্ষেপের ফলাফল ভয়াবহ ও অপূরণীয় হতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সহায়তার কথা বিবেচনাতেও না আনে: রাশিয়া

আপডেট সময় : ০১:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫