বাংলাদেশ ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ট্রাম্পের হুমকির জবাবে খামেনি: ইরান কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না

  • আপডেট সময় : ০১:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 58

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানি জাতি কখনোই কোনো চাপের কাছে মাথা নত করবে না, আরোপিত কোনো যুদ্ধ বা শান্তিও মেনে নেবে না।

বুধবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, “যারা ইরান ও এর ইতিহাস জানেন, তারা বুঝতে পারেন— ইরানিদের হুমকি দিয়ে কিছু আদায় করা যায় না। হুমকির ভাষা এখানে কাজ করে না।”

তিনি আরও হুঁশিয়ার করে দেন যে, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের পথে যায়, তবে এর ফলাফল হবে ভয়াবহ এবং অপরিবর্তনীয়। খামেনি বলেন, ইরানি জনগণ তাদের সম্মান ও স্বাধীনতার প্রশ্নে কখনোই আপস করে না এবং করবেও না।

বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে তেহরান একদিকে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও সতর্কবার্তা দিয়েছে যে, কোনো সামরিক সংঘর্ষ চাইলেই নিয়ন্ত্রণে রাখা যাবে না।

সূত্র: আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্পের হুমকির জবাবে খামেনি: ইরান কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না

আপডেট সময় : ০১:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫