পেপারলেস সাহিত্য ও সবুজ পৃথিবীর স্বপ্নদ্রষ্টা: আমিম আহসান
- আপডেট সময় : ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 92
আমিম আহসান—একটি নাম, একটি দর্শন, একজন স্বপ্নদ্রষ্টা। যিনি কেবল সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নন, বরং এক নতুন ধারার সাহিত্যিক বিপ্লবের অগ্রদূত। তিনি বিশ্বাস করেন, সুন্দর পৃথিবী গড়তে হলে প্রথমে আমাদের সাহিত্য ও প্রকাশনার পদ্ধতিতেই আনতে হবে পরিবর্তন। তাঁর ভাষায়—“পৃথিবী তখনই সুন্দর হবে, যখন মানুষ প্রকৃতিকে সুন্দর রাখবে।”
এই মধ্যবিত্ত তরুণ লেখক যখন নিজের প্রথম বই ‘মেসার্স ঝামেলা কিনি’ ছাপাতে গিয়েছিলেন—তখন প্রচলিত প্রকাশনা ব্যবস্থার নির্দয় বাস্তবতায় আঘাত পান। ৪০ হাজার টাকা খরচ করে মাত্র ৩০০ কপি বই ছাপানোর প্রস্তাব আসে প্রকাশকদের কাছ থেকে। আমিম আহসান সেই পথে হাঁটেননি। কারন তিনি জানতেন, মেধা বিকশিত করতে টাকার জোর নয়, চাই সাহস ও প্রযুক্তির সদ্ব্যবহার।
নিজের দক্ষতাকে পাথেয় করে, একজন ওয়েব ডেভেলপার হিসেবে তিনি গড়ে তুললেন নিজস্ব সাহিত্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম—“পথের প্যাঁচাল”। এই ব্লগে (https://potherpachal.com) তিনি নিয়মিত গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা প্রকাশ করে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। যে কেউ, যখন খুশি, যেকোনো জায়গা থেকে তার লেখা পড়তে পারেন। এটি এখন কেবল একটি ব্লগ নয়, হয়ে উঠেছে পেপারলেস সাহিত্যের (Paperless Literature) একটি আন্দোলন।
সবুজ পৃথিবীর লক্ষ্যে সাহিত্যের ডিজিটাল রূপান্তর
আমিম আহসান মনে করেন, বই ছাপাতে প্রতিবছর বাংলাদেশে প্রায় ২৮ লক্ষ গাছ কাটা হয়। (অ্যাকাডেমিক বই, উপন্যাস, গল্পগ্রন্থসহ সবকিছু মিলিয়ে)। এই ধ্বংসাত্মক প্রবণতা থামাতে গেলে আমাদের দরকার একটি বিকল্প—যেখানে সাহিত্য থাকবে, পাঠক থাকবে, থাকবে বইয়ের সুবাস, তবে থাকবে না কাগজের ব্যবহার। তাই তিনি তৈরি করেছেন পেপারলেস সাহিত্য দর্শন—একটি নতুন পৃথিবীর ভাবনা, যেখানে সাহিত্য হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব।
তিনি বলেন,
“আমরা বনভূমি উজাড় করবো না, কারণ সব কিছুরই একটা বিকল্প থাকে। সেই বিকল্পকেই প্রতিষ্ঠা করতে হবে আমাদের ভবিষ্যৎ পৃথিবী বাঁচিয়ে রাখার জন্য।”
তার লেখার বৈশিষ্ট্য
আমিম আহসানের লেখায় ফুটে ওঠে—
মননশীলতা ও ভাবগত সততা
আধুনিক চিন্তাধারা ও প্রযুক্তির প্রাসঙ্গিকতা
প্রেম, সম্পর্ক ও আদিম জীবনের ইতিহাস ও ভাবগত আখ্যান
ভবিষ্যৎমুখী সমাজভাবনা
পরিবেশ ও প্রকৃতি নিয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি
তার মতে,
“পৃথিবী একটি চমৎকার নীতির ভেতর দিয়ে চলে। মানুষ কেবল তারই অংশ। আমাদের প্রেমের নিষ্ঠা প্রকৃতির প্রতিই নিবেদিত হওয়া উচিত।”
সাহিত্যকর্ম ও পাঠকপ্রিয়তা
তার সৃষ্ট সাহিত্যকর্ম প্রতিনিয়ত ছুঁয়ে যাচ্ছে হাজারো পাঠকের হৃদয়। পাঠকেরা এখন প্রতিদিন পথের প্যাঁচাল-এ ভিড় করছেন তার গল্প, কবিতা, উপন্যাস পড়তে। অডিওবুক ও অনলাইন পিডিএফ পাঠকের চাহিদাও বেড়েছে, আর সেই চাহিদা পূরণেই কাজ করছেন তিনি।
জনপ্রিয় উপন্যাস:
মধ্যবৃত্ত
জলফড়িং
কিম্ভুত
মেমার্স ঝামেলা কিনি
গল্প:
তারপর
চাঁদের আলো
আমি আবারও অবাক
বেলা শেষে বর্ষা
নিঃশব্দ ছায়া
যার সন্ধানে পথচলা
গল্পন্যাস
অবসান
সাঁঝের মায়া
কাব্যগ্রন্থ:
প্রতিচ্ছবি — যা সাহিত্যবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
আন্তর্জাতিক বিস্তার ও ভবিষ্যৎ পরিকল্পনা
তার বইয়ের কয়েকটি ইতিমধ্যে বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, এবং গুগল ট্রান্সলেশন টুলের মাধ্যমে পাঠকেরা তার লেখা বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় পড়তে পারছেন।
আমিম আহসানের ভবিষ্যৎ পরিকল্পনা হলো—
সারা পৃথিবীতে পেপারলেস সাহিত্যচর্চা ছড়িয়ে দেয়া
সবুজ পৃথিবী গড়ার দর্শন ও সাহিত্য মানুষের হৃদয়ে পৌঁছে দেয়া
লেখক ও পাঠকের সম্পর্ককে আরও শক্তিশালী করা
তার ভাষায়,
“একজন লেখক তখনই সফল, যখন পাঠক বিনা বাধায় তার চিন্তা ও স্বপ্নের অংশ হতে পারে।”
📌 বিশেষ দ্রষ্টব্য:
আমিম আহসানের সাহিত্য পড়তে ভিজিট করুন: 👉 https://potherpachal.com
মনোযোগ প্রকাশ তার এই দৃষ্টান্তমূলক সাহসিকতা ও পরিবেশবান্ধব চিন্তার প্রতি শ্রদ্ধা রেখে তাকে জানায় আন্তরিক অভিনন্দন। পথের প্যাচাল ব্লগে প্রায় দুশোর কাছাকাছি লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা পাঠকদের পথের প্যাঁচাল ভিজিট করতে আমন্ত্রণ জানাই। এখানে জ্ঞান ও মূল্যবোধের পাশাপাশি নিষ্ঠা ও প্রকৃতিবাদী হওয়ার শিক্ষা পাবেন।
পাঠকদের কাছে আমাদের একটাই আহ্বান— সাহিত্যে যুক্ত হোন, প্রকৃতিকে ভালোবাসুন।
















