বাংলাদেশ ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘কাগজ নয়, ভাবনাই হোক সাহিত্যের বাহক’: আমিম আহসানের স্বপ্নপথ

  • আপডেট সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 70

“আমি কখনো বই ছাপব না। আমি গাছ কেটে সাহিত্য ছড়াতে চাই না।” এই এক উচ্চারণেই নিজের সাহিত্যিক দর্শন স্পষ্ট করেছেন তরুণ চিন্তক ও সাহিত্যিক আমিম আহসান। উত্তরের উপজেলা রাজীবপুর, কুড়িগ্রামের চারদিকে নদী ও সবুজ বাস্তবতায় বড় হয়ে ওঠা একজন কিশোর—আমিম আহসান। আধুনিক নাগরিকতার প্রান্তে থেকেও তাঁর মন পড়ে থাকত ভাষা, ভাবনা ও মানুষকে নিয়ে। শৈশবেই খাতা-কলমে ভাবনার চর্চা শুরু। কিশোর বয়সেই আত্মবিশ্বাসে বলেছিলেন—“আমি লিখবো, কিন্তু ছাপব না।” প্রথম থেকেই তিনি চেয়েছেন এমন এক সাহিত্যজগৎ, যেখানে গাছ না কেটে পাঠকের অন্তরে পৌঁছানো যায়।

আমিম আহসানের সবচেয়ে আলোচিত এবং প্রগতিশীল উদ্যোগ হলো—“পেপারলেস লিটারেচার”। এটি শুধু একটা ধারাই নয়, বরং এক নতুন সাহিত্যিক অবস্থান, যেখানে কাগজ নয়, প্রযুক্তি ও চিন্তা-ভাষার মাধ্যমে পাঠক পৌঁছায় লেখকের ভাবনা মগজে। এই উদ্যোগেই গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ—সবই থাকছে তার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, পথের প্যাঁচাল ((potherpachal.com) – এ। পাঠকের মোবাইল, ট্যাব, ল্যাপটপে সহজেই পৌঁছে যাচ্ছে পথের প্যাঁচালের সাহিত্যকর্ম। “সাহিত্যকে গাছ কাটার কারণ না বানিয়ে, সবুজ রাখার দায়িত্ব দেওয়া দরকার।” — আমিম আহসান ‘গ্রীন ওয়ার্ল্ড’ ভাবনার শুরু
পেপারলেস লিটারেচারের পেছনে রয়েছে একটি গভীর পরিবেশ দর্শন। আমিম আহসান মনে করেন, সাহিত্য শুধু ভাবনার দায় নেবে না—এর পরিবেশগত দায়ও থাকবে।

তিনি স্বপ্ন দেখেন ‘Green World Philosophy তে, একটি প্ল্যাটফর্ম যেখানে কেবল কাগজ ছাড়াই সাহিত্য নয়, বরং সাহিত্য তা গাছ রক্ষারও একটা আন্দোলন। আমিম আহসান চান এই ভাবনা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। তিনি বলেন— “আমি চাই, একদিন দেশবিদেশের সমস্ত সাহিত্য উৎসবগুলিতে ‘পেপারলেস লিটারেচার’ নিয়ে কথা বলব। আমার মতে, লেখা আর ছাপা এক নয়। গাছকে বাঁচিয়েও যেকোন ভাবনা পৌঁছানো যায়।”
এটা অবিশ্বাস্য শোনালেও সত্য—আমিম আহসান কখনও বই ছাপাবেন না। তিনি মনে করেন, সবুজ বনভূমি তে আঁচর না কেটে সবকিছু হবে ডিজিটাল।
“আমার শব্দগুলি যদি সত্যিই টিকে থাকে, তারা পাঠকের চোখে ও কানেই বাঁচবে। গাছের কাঁধে ভর দিয়ে নয়। ইদানিং অনলাইনে অডিও বুক যেভাবে বিস্তার লাভ করছে।” আমিম আহসান শুধু লেখেন না, ভাবেনও অতি চমৎকার, ভারসাম্যপূর্ণ, সবুজ এক পৃথিবী নিয়ে। তাঁর সাহিত্য ভাবনা, লেখার মাধ্যম, পরিবেশভাবনা—সব মিলেমিশে তৈরি করছে এক বিকল্পধারার সাহিত্যাবহ।

তথ্যসূত্র: সাক্ষাৎকার, লেখকের ওয়েবসাইট ও পেপারলেস সাহিত্য প্রচারণা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘কাগজ নয়, ভাবনাই হোক সাহিত্যের বাহক’: আমিম আহসানের স্বপ্নপথ

আপডেট সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫