শিরোনাম :
আমাকে মুক্তি দাও – মানজারুল ইসলাম দুলাল
- আপডেট সময় : ০৬:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / 276
আমাকে মুক্তি দাও আল্পনা -আমাকে মুক্তি দাও
তোমার অত্যাচারী শাসন থেকে।
না – হয়!
বস্তায় ভরে বুড়িগঙ্গায় নিক্ষেপ করো-
কালো জলের সাথে মিশে
নিজেকে সমাপ্ত ঘোষণা করি।
ব্যথার পাহাড় জমেছে এই রাষ্ট্রের বুকে
রাত্রি হলে হাউমাউ করে কাঁদে অনাহারী।
অবুঝ শিশু বোঝে কি আর? রাষ্ট্রের ভাষা।
তাকে না- হয়! শিশমহলে রাখো।
আমাকে একটু মুক্তি দাও – তোমার অহমিকা
থেকে।
লাশের উপর লাশ পড়ে—–
গোরস্থান ভরে গেছে আল্পনা।
আমাকে মুক্তি দাও – এই রাজতন্ত্র থেকে।
না- হয়!
গোরস্থানে পুঁতে রাখো, সুশাসনের ভয় দেখিয়ে। যাতে গনতন্ত্রের ভাষা হারিয়ে যায়
চিরতরে।
ঢাকা, ১৩ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ















