বাংলাদেশ ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইসরাইলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০৪:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 60

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরাইল হামলা বন্ধ না করলে আরও কঠোর জবাব দেওয়া হবে। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

পেজেশকিয়ান বলেন, ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে, তবে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এজন্য তিনি ইসলামি দেশগুলোকে একত্রিত হয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ইসরাইলি হামলার জবাব দিতে বাধ্য হয়েছে।

এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন। সিএনএন-এর খবরে বলা হয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরাইল একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি উল্লেখ করেন, এর জন্য ফোনালাপ ও বৈঠক চলছে।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরান ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি হওয়া উচিত, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। আমি অনেক কিছু করি, তবে কখনো কৃতিত্ব পাই না, তবে জনগণ সবই বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!’

চলমান উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল নজর রাখছে, তবে কবে নাগাদ দুই দেশ চুক্তিতে পৌঁছাবে তা এখনও অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরাইলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৪:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫