ইরানে ইসরায়েলের হামলা : তুরস্ক অবস্থান স্পষ্ট করল
- আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 61
অনলাইন ডেস্ক:
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়ার ঝড় বইছে। মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক ও সৌদি আরব এ হামলার কঠোর সমালোচনা করেছে এবং একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।
শুক্রবার (১৩ জুন) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা পুরোপুরি উসকানিমূলক ও আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড। আঙ্কারা মনে করে, ইসরায়েলের এমন পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের আচরণ প্রমাণ করে যে তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান চায় না এবং এই নীতির ফলে দেশটি আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আঙ্কারা দ্রুত এই ধরনের আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
এদিকে সৌদি আরবও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এমন আগ্রাসন বন্ধের জন্য নিরাপত্তা পরিষদের ওপর বড় দায়িত্ব বর্তায়।
মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ দেশের এমন প্রতিক্রিয়া আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
















আমি মনেকরি আমেরিকান উস্কানি পেয়ে ইজরাইল এমন করছে। আমেরিকাকে উস্কানি দেয়া থেকে বিরত থাকতে হবে। বিশ্বের মুসলিম রাষ্ট্র সমূহকে একতাবদ্ধ হতে হবে।ইজরাইল যদি পারমাণবিক অস্ত্র রাখতে পরে তবে ইরান কেন পারবে না? আমেরিকার এই একচোখা নীতিকে আমি ঘৃণাকর বলে মনে করি।