শিরোনাম :
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত প্লেনে ছিলেন ৫৩ জন ব্রিটিশ নাগরিক
- আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 80
অনলাইন ডেস্ক:
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মোট ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট AI171 আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে যাত্রাপথে বৃহস্পতিবার দুপুরে প্লেনটি বিধ্বস্ত হয়।
বিমানে মোট ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক।
বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।















