বাংলাদেশ ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

  • আপডেট সময় : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 68

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চাঁদ দেখার ফলে দেশটিতে আগামী ৬ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর একদিন আগে ৫ জুন (বুধবার) পালিত হবে হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের দিন।

ওমান এবং ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। ফলে এসব দেশেও একই দিন ঈদুল আজহা পালিত হবে।

দুই পবিত্র মসজিদভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, চাঁদ দেখা যাওয়ায় আজ ২৮ মে (বুধবার) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আগামী ৯ জিলহজ (৫ জুন) মুসল্লিরা হজের অন্যতম রোকন পালনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং পরদিন ১০ জিলহজ (৬ জুন) মুসলিম বিশ্ব উদযাপন করবে ঈদুল আজহা।

আরাফাতের দিনকে ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এদিন হজযাত্রীরা আরাফাতের প্রান্তরে জড়ো হয়ে আল্লাহর দরবারে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি তোলে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) তাঁর বিদায়ী হজে আরাফাতের ময়দানেই শেষ খুতবা প্রদান করেন, যা ইসলামী ইতিহাসে “বিদায়ী ভাষণ” হিসেবে পরিচিত।

এদিকে পাকিস্তানে মঙ্গলবার (২৮ মে) দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তবে দেশটিতে চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন (শুক্রবার)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

আপডেট সময় : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫