বিমানে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
- আপডেট সময় : ০১:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 64
অনলাইন ডেস্ক:
বউয়ের সঙ্গে ঝগড়ার গল্প শুধু সাধারণ মানুষদের মধ্যেই নয়, বরং শোনা যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের ঘরেও। এমনকি প্রেসিডেন্টেরও! এরই বাস্তব উদাহরণ যেন দেখা গেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাম্প্রতিক এক ভিডিওতে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানের দরজার সামনে এসে দাঁড়ান প্রেসিডেন্ট ম্যাকরন। ঠিক সেই সময় লাল পোশাক পরা একজন নারী হালকা ধাক্কার মতো একটি আচরণ করেন ম্যাকরনের উদ্দেশে, যেটি দেখে মনে হয় থাপ্পড়ের মতো কিছু। মুহূর্তটি ছিল সরাসরি ক্যামেরার সামনে, এবং সম্ভবত বিষয়টি বুঝতে পেরে ম্যাকরন কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বিমানের ভেতরে ফিরে যান।
পরে আবার দুজন একসঙ্গে বের হয়ে আসেন এবং তখন স্পষ্ট হয়, লাল পোশাক পরা সেই নারী আর কেউ নন—তিনি প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত ম্যাকরন।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন প্রেসিডেন্ট ম্যাকরন। বিমানের সিঁড়ি বেয়ে নেমে কিছু মানুষকে অভিবাদন জানান, হাত নেড়ে হাসিমুখে সাড়া দেন ক্যামেরার দিকেও। কিন্তু নজর এড়ায়নি একটি বিষয়—স্ত্রীর হাত না ধরেই সিঁড়ি দিয়ে নেমেছেন তিনি, যা হয়তো তাদের মধ্যকার কিছুটা বিরূপ পরিস্থিতির ইঙ্গিত দেয়।















