বাংলাদেশ ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু আরও ২৯ ফিলিস্তিনির

  • আপডেট সময় : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 59

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে খাদ্যের অভাবে অনাহারে মারা গেছেন আরও ২৯ জন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন।

শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এই প্রাণহানি ঘটে।

দেইর আল বালাহ এলাকার আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু মানুষ হতাহত হন। আহতদের উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আহত শিশুকে কোলে নিয়ে হাসপাতালে ছুটছেন আতঙ্কিত স্বজনরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যেসব শিশু ও বৃদ্ধ সম্প্রতি মারা গেছেন, তাদের অন্তত ২৯ জনের মৃত্যু ঘটেছে সম্পূর্ণরূপে খাদ্যস্বল্পতা ও অনাহারে। এই মৃত্যুগুলোকে ‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে হাজার হাজার মানুষ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, অনাহারে মৃত্যু আরও ২৯ ফিলিস্তিনির

আপডেট সময় : ০৪:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫