বাংলাদেশ ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 52

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) শহরের ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এ ঘটনা ঘটে।

মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, জাদুঘরের বাইরের এ সহিংস ঘটনায় নিহত হন ইসরাইলি দূতাবাসের দুই কর্মী। ঘটনার সময় তারা জাদুঘরের এক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম এক বিবৃতিতে বলেন, “জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের অর্থহীনভাবে হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, “আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানানো হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।”

ঘটনার সময় জাদুঘরে অনুষ্ঠানের আয়োজন করেছিল আমেরিকান ইহুদি কমিটি (AJC)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “অনুষ্ঠানস্থলের বাইরে একটি অকথ্য সহিংসতা ঘটেছে। আমরা বিধ্বস্ত। এই মুহূর্তে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি। আমাদের মনোযোগ এখন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি।”

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডিও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। তিনি বলেন, “ঘটনার পূর্ণ বিবরণ জানতে আমরা কাজ করছি।”

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য কিংবা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৪:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫