বাংলাদেশ ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৭:২৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 73

মনোযোগ প্রকাশ ডেস্ক:

দুর্নীতির অভিযোগে এবার তলব করা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে। ঢাকার গুলশানে অবস্থিত একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপকে আগামী ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের একাধিক সূত্র জানায়, টিউলিপ সিদ্দিকের ধানমন্ডি ও গুলশান-২ এর ঠিকানায় পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে একই মামলার অপর দুই আসামি, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও একই দিনে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ এপ্রিল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলাম। মামলায় বলা হয়, গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ফ্ল্যাট নিয়েছেন টিউলিপ। এতে রাজউকের সংশ্লিষ্ট দুই কর্মকর্তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন, এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তবে দুদক জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এই ঘটনায় বাংলাদেশের রাজনীতি ও প্রবাসী বাঙালি কমিউনিটিতেও আলোড়ন দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

আপডেট সময় : ০৭:২৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫