বাংলাদেশ ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের হামলায় নিহত নিরীহ মানুষ, ক্ষতিগ্রস্ত মসজিদ: দাবি পাকিস্তানের

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 48

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সাধারণ নাগরিক ও ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বুধবার (৭ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ তোলেন। খবর বিবিসির।

চৌধুরী বলেন, “ভারত পাকিস্তানের মসজিদগুলোতে হামলা চালিয়েছে। এটি মোদি সরকারের সাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমানদের ওপর নিপীড়ন বেড়ে চলেছে।” তিনি আরও জানান, “যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে হামলার আগের দিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম উপস্থিত ছিল এবং তারা প্রত্যক্ষ করেছে যে এলাকাগুলোতে কেবল সাধারণ মানুষ অবস্থান করছিল।”

তিনি দাবি করেন, পাকিস্তান এরই মধ্যে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে। ভারতের অভিযোগ, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে সরাসরি ও পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারত। এতে এখন পর্যন্ত পাকিস্তানে ২৬ জন নিহত ও অন্তত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি উপমহাদেশজুড়ে চরম উত্তেজনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের হামলায় নিহত নিরীহ মানুষ, ক্ষতিগ্রস্ত মসজিদ: দাবি পাকিস্তানের

আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫