বাংলাদেশ ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পাল্টা জবাবের অনুমতি দিল পাকিস্তান, উত্তপ্ত উপমহাদেশে যুদ্ধের আশঙ্কা

Md Faridul Islam
  • আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 62

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামক সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সময়োপযোগী এবং প্রাসঙ্গিক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতি সশস্ত্র বাহিনীর পাশে আছে এবং তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রশংসা জানায়।”

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে NSC জানায়, আত্মরক্ষার অধিকার অনুযায়ী পাকিস্তান এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান নিজস্ব পছন্দের সময় ও স্থানে প্রতিক্রিয়া জানাবে।”

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে পাকিস্তানে এখন পর্যন্ত শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডন।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে। তার মধ্যে তিনটি যুদ্ধবিমান ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাউথ ব্লকের বরাত দিয়ে জানানো হয়েছে, কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে এবং “সন্ত্রাসবাদে পাকিস্তানের নীরব সমর্থন” রুখতেই এ হামলা চালানো হয়।

দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা আন্তর্জাতিক পরিসরে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিভিন্ন রাষ্ট্র এরই মধ্যে মধ্যস্থতার আহ্বান জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাল্টা জবাবের অনুমতি দিল পাকিস্তান, উত্তপ্ত উপমহাদেশে যুদ্ধের আশঙ্কা

আপডেট সময় : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫