বাংলাদেশ ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

পাকিস্তানে ভারতীয় হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

Md Faridul Islam
  • আপডেট সময় : ০১:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 50

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ভূখণ্ডে ভারত চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) হামলার পরপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া দেন তিনি।

ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনার খবর পেয়েছি।”

তিনি আরও বলেন, “মানুষ জানত যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ দুই দেশ বহু দশক ধরে, এমনকি শতাব্দীজুড়ে সংঘাতে জড়িয়ে আছে। তবে আমি আশা করি, এই পরিস্থিতি খুব দ্রুতই শেষ হবে।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। একদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন, অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা ইতিমধ্যে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে শান্তি ও কূটনৈতিক আলোচনার পক্ষে চাপ বাড়াবে। তবে এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে ভারতীয় হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

আপডেট সময় : ০১:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫