বাংলাদেশ ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের হামলার পর কড়া প্রতিক্রিয়া পাকিস্তান প্রধানমন্ত্রীর

Md Faridul Islam
  • আপডেট সময় : ০১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 51

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, পাকিস্তান এর উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে এবং সেই জবাব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এক্স (পূর্বের টুইটার) এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।” তিনি জানান, পাকিস্তানি জাতি সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং তাদের মনোবল অটুট রয়েছে।

শাহবাজ শরিফের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, ভারতের হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই আগ্রাসন শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি।”

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান প্রধানমন্ত্রীর এমন কড়া প্রতিক্রিয়া ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের হামলার পর কড়া প্রতিক্রিয়া পাকিস্তান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫